ভোটার তালিকা হালনাগাদকে সামনে রেখে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরই মধ্যে প্রশিক্ষকের দায়িত্ব পেতে জোর তদবিরে নেমেছেন কমিশনের কর্মকর্তারা।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দফা ভোটার তালিকা হালনাগাদের প্রথম দফা বহস্পতিবার (১৫ মে) শুরু হবে। আর এ হালনাগাদকে সামনে রেখে ৪৯ হাজার তথ্য সংগ্রহকারী ও ৯ হাজার ৬৬০ জন সুপার ভাইজারকে প্রশিক্ষণ দেবে ইসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসির ১৫০০ কর্মকর্তার মধ্যে ৫৫০ জন প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। প্রত্যেক প্রশিক্ষককে প্রশিক্ষণ বাবদ দেয়া হবে মোটা অংকের সম্মানি ভাতা।
সূত্রে আরও জানা যায়, এই ৫৫০ জন প্রশিক্ষকের জন্য সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা। প্রশিক্ষকের পদের সংখ্যা কর্মকর্তার তুলনায় অনেক কম হওয়ায় প্রশিক্ষক হওয়ার জন্য অনেকেই মরিয়া হয়ে উঠেছেন এবং চালাচ্ছেন তদবীর।
ইসির পরিপত্র অনুযায়ী, ৫৫০ জন প্রশিক্ষককে প্রতিদিনের জন্য ভাতা বাবদ ১০ হাজার টাকা, প্রশিক্ষক উপকরণ বাবদ জনপ্রতি ১ হাজার, সকাল –বিকালের নাস্তা ২০০, দুপুরের খাবার ৩৫০ টাকা এবং যাতায়াত ব্যয়সহ মোট ১৫ হাজার টাকা দেয়া হবে। কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহাকারী সচিব ও সহকারী পরিচালকগণ।
এ বিষয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে যারা যোগ্য ও মেধাসম্পন্ন তাদেরকে তথ্য সংগ্রহকারীসহ সুপার ভাইজারদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হবে। আর অযোগ্য কর্মকর্তারা যতই তদবির করুক তাদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে না।
উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদের প্রথম দফায় ১৮২ উপজেলা (১৫ থেকে ২৪ মে পর্যন্ত), দ্বিতীয় দফায় ২১৯ উপজেলা( ১৫ থেকে ২৪ জুন) এবং তৃতীয় দফায় ১১৩ উপজেলায় (১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত) তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
ইসিতে প্রশিক্ষক নিয়োগে চলছে জোর তদবীর
ভোটার তালিকা হালনাগাদকে সামনে রেখে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরই মধ্যে প্রশিক্ষকের দায়িত্ব পেতে জোর তদবিরে নেমেছেন কমিশনের কর্মকর্তারা





