মৌলভীবাজারের কমলগঞ্জে গণপিটুনিতে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইব্রাহিম আলী (২৫)। তিনি স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ইব্রাহিম বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা ইব্রাহিম আলী দীর্ঘদিন থেকে এলাকার ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায় করে আসছেন। রবিবার রাতে এক হিন্দু পরিবারের কাছ থেকে তিনি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় আশেপাশের লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে মারাত্মকভাবে আহত হন। রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনার পরপর ইব্রাহিম বাহিনীর ক্যাডাররা এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উল্লেখ্য, এর আগে গতকাল মগবাজারে ছিনতাই করার সময়ে হাতেনাতে ধরা পড়েন রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
গণপিটুনিতে এবার ছাত্রলীগ নেতা নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে গণপিটুনিতে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইব্রাহিম আলী (২৫)। তিনি স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ইব্রাহিম বাহিনীর প্রধান





