টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আহত কিশোররা সুস্থ হয়নি, এখনও আতঙ্ক কাটেনি তাদের। নিজেদের শরীর কেটে কিশোরদের প্রতিবাদের ঘটনা তদন্ত করছে দুটি কমিটি। এলাকাবাসীর অভিযোগ, কিশোরদের ওপর নির্যাতন চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই কান্নার শব্দ শুনতে পান তারা।
কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা কিশোরদের সবশেষ অবস্থা জানতে ভেতরে প্রবেশ করতে চাইলে তাতে অনুমতি মেলেনি।
বিকল্প পথে নির্যাতিত কিশোরদের বর্তমান অবস্থা সরেজমিনে দেখার চেষ্টা করা হয়।
এখনও অনেক কিশোরের মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন, রক্তমাখা শার্ট দেখিয়ে দৃষ্টি আকর্ষন করছে স্থানীয়দের।
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের সীমানা প্রাচীর ঘেষে যারা দীর্ঘদিন বসবাস করছেন, তারা জানালেন, প্রায় সময় এখানকার কিশোরদের আর্তনাদের শব্দ তারা শুনতে পান। বিশেষ করে দুপুরে খাবার সময় ও রাতে বেশি শব্দ শোনা যায়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ও গাজীপুর জেলা প্রশাসক জানালেন, কেন? কিভাবে? এতোবড় ঘটনা ঘটলো এবং আর যাতে এমন ঘটনা না ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে।
২০ কিশোরের নিজ দেহ কেটে প্রতিবাদ, তারপর চিরকুটে লেখা প্রতিবাদের এক একটি ভাষাই বলে দিচ্ছে, টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোররেরা ভালো নেই। পরিস্থিতির উন্নয়নে সরকারকে এগিয়ে আসার অনুরোধ করেছেন ভুক্তভোগীদের পরিবার।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
টঙ্গীর আহত কিশোরদের এখনও আতঙ্ক কাটেনি
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আহত কিশোররা সুস্থ হয়নি, এখনও আতঙ্ক কাটেনি তাদের। নিজেদের শরীর কেটে কিশোরদের প্রতিবাদের ঘটনা তদন্ত করছে দুটি কমিটি। এলাকাবাসীর অভিযোগ, কিশোরদের ওপর নির্যাতন চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই কান্নার শব্দ শুনতে পান তারা। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা কিশোরদের সবশেষ অবস্থা জানতে ভেতরে প্রবেশ করতে চাইলে তাতে অনুমতি মেলেনি।
আটক ২৩ নাটোরে কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান
নাটোরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
বিরোধ মেটানোর কথা বলে ডেকে কিশোরকে হত্যা, গ্রেপ্তার ৬
চট্টগ্রাম নগরের ওয়্যারলেস কলোনিতে বিরোধ মীমাংসার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু অভিযুক্ত কিশোর সংশোধনাগারে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
যুবক আটক মোবাইল ফোনই কাল হলো কিশোর অপ্রতীমের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
















