সীমান্ত হত্যা নতুন কিছু নয়। ভারত সরকারের সাথে এক বোঝাপড়ার মাধ্যমে এই হত্যাকাণ্ড যাতে না হয় সে চেষ্টাই করছি। বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
মঙ্গলবার সকালে বিজিবি হেডকোয়ার্টার্সে সীমান্ত গৌরবে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন,‘সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ড ও বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হচ্ছে কিনা আমার জানা নেই।’
যৌথবাহিনীর অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন,‘আপনারা দেখে থাকবেন আমাদের যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা খুন হচ্ছে। তাদের হাত পায়ের রগ কেটে দেয়া হচ্ছে। মানুষের বাড়ি-ঘরে হামলা চালানো হচ্ছে । এমনকি বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। এই নাশকতা বন্ধ করার জন্য যৌথবাহিনী কাজ করছে। নাশকতা কিভাবে হচ্ছে,কেন হচ্ছে এসব খোজ নিচ্ছে তারা। যৌথবাহিনীর ওপর হামলা হচ্ছে তখন তারা তো বসে থাকবে না তারা আত্মরক্ষার জন্য গুলি করছে। ওই সময় এক দু’একজন মানুষ মরতে পারে।’
এ সময় সেখানে আারো উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ মোশতাক আহমেদ,বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রমুখ।
শ্রেণীহীন
সীমান্ত হত্যা নতুন কিছু নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
সীমান্ত হত্যা নতুন কিছু নয়। ভারত সরকারের সাথে এক বোঝাপড়ার মাধ্যমে এই হত্যাকাণ্ড যাতে না হয় সে চেষ্টাই করছি। বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। মঙ্গলবার সকালে বিজিবি হেডকোয়ার্টার্সে সীমান্ত গৌরবে পুষ্পমাল্য অর্পণ শেষে





