কারাকাস: ডাকাতদের গুলিতে নিহত হলেন ভেনেজুয়েলার বিশ্ব সুন্দরী মোনিকা স্পেয়ার। ২০০৪ সালে মিস ভেনেজুয়েলার খেতাব জয়ী মোনিকা থাকতেন আমেরিকায়। স্বামী ও সন্তানকে নিয়ে ছুটি কাটাতে ভেনেজুয়েলায় এসে আর ফেরত যেতে হয়নি তাকে।
গত সোমবার নিজ দেশে ঘুরতে যাওয়ার সময় পুয়ার্তো কাবেলো এবং ভ্যালেন্সিয়ার মধ্যে একটি জায়গায় হাইওয়েতে গাড়ির চাকা পাংচার হয়ে যায় মোনিকার। এরপর ফাঁকা হাইওয়েতে মোনিকা আর তার স্বামী হেনরি বেরি সাহায্যের জন্য রাস্তায় চলাচল করা গাড়িকে থামানোর আবেদন করতে থাকেন।
কিছুক্ষণ পরে মোনিকাদের ডাকা সাড়া দিয়ে একটি গাড়ি থামে। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে ডাকাত দল। মোনিকাদের গাড়ি থেকে সর্বস্ব লুঠ করে নিতে চেষ্টা করে ডাকাত দল।
বাধা দিতে গেলে গুলি ছুঁড়ে পালিয়ে যেতে থাকা তারা। ডাকাতদের গুলি লাগে মোনিকার বুকে। সঙ্গে সঙ্গে মারা যান মোনিকার স্বামী। গুলি লাগে মোনিকার পাঁচ বছরের মেয়ের পায়েও।
আজ বুধবার হাসপাতালে মারা যান মোনিকা। তবে পায়ে গুলি লেগে জখম হলেও বেঁচে গেছে মোনিকার মেয়ে।
ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো নিজেই গণমাধ্যমকে এই খবর জানান।সূত্র: জিনিউজ