সিআইডি পুলিশ সুপার (এসপি) আব্দুল কাহার আকন্দের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে।
সোমবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।
আব্দুল কাহার আকন্দ পিলখানা বিডিআর ও সেনা হত্যা ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। তার দেয়া চার্জশিটের ভিত্তিতেই অভিযুক্তদের বিচার কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর