রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুর জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।