চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের হাসেম আলীর ছেলে সাদেক আলী (২২), কুশোডাঙ্গার আলি কদরের ছেলে সাইদুর রহমান (২৩) এবং দামুড়হুদা উপজেলার নাস্তিপুরের শওকত আলীর ছেলে মান্দার আলী (৩৫) ।
এসময় আহতরা হলেন-দামুড়হুদার চণ্ডিপুরের মজনু মিয়া (৪০), শ্যামপুরের নাফিজা (১২), জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের নুরুল ইসলাম (২৫), শহিদুল (৪৫),বশির (২৪),ফজলুল হক (৪৫), বারু (৩৫), রিনা (৩০), মহেশপুর উপজেলার শ্যামকুড়ের লোকমান (৬৫), বাহাদুর (৩০) ও মনিরা (৩৫)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত ৩, আহত ১৫
চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের হাসেম আলীর ছেলে সাদেক আলী (২২)





