বজ্রপাতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। বজ্রপাতে নিহত ইকবাল হোসেন (৬৫) বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায়  এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, বৃহস্পতিবার বিকালে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হলে ইকবাল হোসেন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]