[b]মানিকগঞ্জ[/b]: মঙ্গলবার সকালে মানিকগঞ্জ-ঝিটকা সড়কে ট্রাক ও টেম্পুর সংর্ষষে ফিরোজা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
নিহত ফিরোজা বেগম সদর উপজেলার বড় বারইল গ্রামের মো. লালন মিয়ার স্ত্রী।
বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক কে এম বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ-ঝিটকা সড়কের মুন্নু ফেব্রিক্সের সামনে মানিকগঞ্জগামী একটি টেম্পুকে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ফিরোজাসহ আরোও তিন টেম্পু যাত্রী গুরুতর আহত হয়।
পরে মুন্নু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা মারা যান। আহত তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শ্রেণীহীন
মানিকগঞ্জে ট্রাক-টেম্পু সংর্ঘষ:নিহত ১
মানিকগঞ্জ: মঙ্গলবার সকালে মানিকগঞ্জ-ঝিটকা সড়কে ট্রাক ও টেম্পুর সংর্ষষে ফিরোজা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।





