নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে আরিফ হোসেন(২৪) নামের এক যুবকের ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরিফ হোসেন ওই এলাকার মাতবর আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই আতিকুর রহমান জানান,মঙ্গলবার দুপুরে চরপাড়া এলাকায় আরিফ হোসন নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]