[b]ঠাকুরগাঁও:[/b] ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রাযপুর ছেপড়িগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্বৃত্তদের হাতে জবায়দুর হক নামে এককারী সহপ্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। এ সময় আরও তিন পুলিশ আহত হয়। শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে রায়পুর ভেলাজান উচ্চ বিদ্যালয়ে জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের আসবাবপত্র, ভোটের ব্যালট পেপার  বাক্স ও বইসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এ সময় সহকারি প্রিজাইডিং অফিসার জবায়দুর হককে দুর্বৃত্তরা  আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জেলা রিটানিং অফিসার মূকেশ চন্দ্র বিশ্বাস সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর হকের নিহতের কথা স্বীকার করে বলেন, যৌথ বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।