দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী বলেছেন আমরা সেই রকম বিরোধী দল হতে চাইনা যারা কথায় কথায় সংসদ থেকে বেরিয়ে যায়, ফাইল ছুড়ে মারে, বেতন খায় কিন্তু সংসদে আসে না।
আজ বুধবার সংসদ অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন। বিরোধীদলীয় এই বক্তব্যের সময় সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন করেন।
বিরোধী দলীয় হুইপ আরও বলেন, আমরা অবশ্যই সরকারের সমালোচনা করবো যদি দেখি সরকার দেশ বিরোধী কোন কাজে জড়িত হয়। কিন্তু সরকার ভালো কাজ করলে আমরা অবশ্যই সংসদে থেকে সরকারকে সমর্থন করবো।
তিনি বিএনপিসহ ১৯ দলীয় জোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আজ বলা হচ্ছে সংসদে বিরোধী দল নেই, আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শ্রেণীহীন
আমরা সরকারের ভালো কাজকে সমর্থন করবো: বিরোধী দলীয় হুইপ