রাঙামাটিতে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রাঙামাটি সরকারি কলেজের পরিত্যক্ত হোস্টেলের সামনে অজ্ঞাতনামা এই যুবকের মৃতদেহ পাওয়া যায়। এছাড়া কলেজের সামনে শহরের প্রধান সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সকালের দিকে হোস্টেলের সামনে অজ্ঞাতনামা এই যুবকের মৃতদেহ পাওয়া যায়।
এসআই আরো জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ত্রিশ বছর হতে পারে। তার গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত অজ্ঞাত নামা যুবকের পরিবারের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাঙামাটি জেলা সহকারীপুলিশ সুপার (ক্রাইম) হাবিবুর রহমান জানায়, আমরা খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে পুলিশ এটাকে হত্যা হিসেবে দেখচ্ছে। তাই এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
রাঙামাটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রাঙামাটিতে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাঙামাটি সরকারি কলেজের পরিত্যক্ত হোস্টেলের সামনে অজ্ঞাতনামা এই যুবকের মৃতদেহ পাওয়া যায়। এছাড়া কলেজের সামনে শহরের প্রধান





