নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও মেয়েকে হত্যা করেছে বাবা। পুলিশ ঐ ব্যাক্তিকে আটক করেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে হীরাঝিল মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেছে।
নিহতরা হলেন- ময়না বেগম (২৯) ও তার মেয়ে নূরজাহান আক্তার স্বপ্না (১৩)।
প্রতিবেশীরা জানান, হীরাঝিল মুক্তিনগর এলাকাতে শুক্কুর মিয়ার বাড়িতে গত দুইমাস ধরে স্ত্রী ময়না বেগম, মেয়ে নূর জাহান আক্তার স্বপ্না ও ৭ বছরের ছেলে ইমনকে নিয়ে ভাড়া থাকতেন সুমন মিয়া (৩০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়।
শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রী'র মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শনিবার ভোর ৪টায় ঘরে থাকা ধারালো দা দিয়ে প্রথমে ময়না ও পরে বাধা দিতে এলে মেয়ে স্বপ্নাকে কুপিয়ে জখম করে সুমন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়।
ঘটনার পর ৭ বছরের ছেলে ইমনকে সঙ্গে নিয়ে সুমন ঘরে কিছুক্ষণ বসে ছিলেন। ঘটনা টেরপেয়ে প্রতিবেশিরা বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি আরো জানান, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে মা ও মেয়েকে হত্যা