কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলায় ছাত্রলীগ নেতাসহ ১২ জুয়াড়িকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বুধবার এ আদেশ দেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন বলেন, চিলমারী উপজেলার এলএসডি মোড় মিন্টু আর্টের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ছাত্রলীগ নেতাসহ ১২ জুয়াড়িকে কারাদণ্ড
কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলায় ছাত্রলীগ নেতাসহ ১২ জুয়াড়িকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বুধবার এ আদেশ দেন





