রাজারবাগ ট্রাফিক পুলিশের ব্যারাক থেকে মাথাবিহীন লাশ পাওয়ার ঘটনায় আটক পুলিশ কনস্টেবল শওকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রিমান্ড আবেদন মঞ্জুর করে। এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে শওকতকে আদালতে পাঠান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হোসেন।
মঙ্গলবার রাজারবাগ ট্রাফিক পুলিশের ব্যারাক থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করে। ঘটনার পর নড়েচড়ে বসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এঘটনার রহস্য উদঘাটনে গঠন করা হয় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। বুধবার সংবাদমাধ্যমে খবর দেখে রাজারবাগে এসে নিহতদের স্বজনরা লাশ শনাক্ত করে।
আটক করা হয় ব্যারাকে থাকা কনস্টেবলশওকত হোসেনকে। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে নিহত ব্যক্তির মাথা রাজারবাগ পুলিশ লাইনের পুকুর থেকে বুধবার বিকালে উদ্ধার করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ আরো জানান, তাকে আটক করার পর তার দেয়া তথ্যমতে, আমরা লাশের মাথা উদ্ধার করি। এ বিষয়ে সে আরো কিছু তথ্যও দিয়েছে।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেআই/এআর[/b]
শ্রেণীহীন
নান্নু কবিরাজ হত্যায় জড়িত পুলিশ কনস্টেবল রিমান্ডে
রাজারবাগ ট্রাফিক পুলিশের ব্যারাক থেকে মাথাবিহীন লাশ পাওয়ার ঘটনায় আটক পুলিশ কনস্টেবল শওকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রিমান্ড আবেদন মঞ্জুর করে।





