নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আগ্রান বাজারের পাশে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছে।
বুধবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ  দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নিকুঞ্জ সরকার জানান, বুধবার ভোরে দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট ও পাথর বোঝাই অপর দু'টি ট্রাকের সংঘর্ষ বাধে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি কালভার্টের নিচে খাদে পরে গেলে ঘটনাস্থলেই ড্রাইভার সেলিম হোসেন ও হেলপার নজরুল ইসলাম নিহত হন। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ দু'টি উদ্ধার করে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি (ঢাকা মেট্র ট-১৬-২৫৫২)  উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।