পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ব্রিটিশ টোব্যাকোর প্রায় এক কোটি টাকা মুল্যের বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট,সিগারেট তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বিমানবন্দর রোড এলাকার একটি ভাড়াটিয়া বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাসানুল হক উজ্জল ও আল-আমিন নামের দুই জনকে আটক করা হয়েছে। উজ্জল কুষ্টিয়ার মীরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে এবং আল আমিন রাজশাহীর মতিহার থানার নতুন বুথপাড়ার আমির হোসেনের ছেলে।
এদিকে পুলিশী অভিযানে আটক নকল সিগারেট তৈরীর মূল হোতা গিয়াস উদ্দিন পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গিয়াস কুষ্টিয়ার আল্লার দর্গা গ্রামের ওয়াজ সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়,গিয়াস উদ্দিন ঈশ্বরদীর বিমানবন্দর রোডে পান্না চৌধুরী নামের একজন পুলিশ কর্মকর্তার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত নকল স্টার ও গোল্ডলীফ সিগারেট তৈরী করে গোপনে বাজারজাত করে আসছিলেন। প্রতিবেশিরা জানায়,একাজে তিনি বগুড়া থেকে বেশ কয়েকজন নারী ও শিশু শ্রমিকদের নিয়ে এসে সিগারেট প্যাকেটজাত করাতো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান,উদ্ধার করা নকল সিগারেট জব্দ করে ঈশ্বরদী থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রেণীহীন
পাবনায় কোটি টাকার নকল সিগারেট উদ্ধার,আটক
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ব্রিটিশ টোব্যাকোর প্রায় এক কোটি টাকা মুল্যের বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট,সিগারেট তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।





