দেবহাটা উপজেলায় এক জামায়াতকর্মীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আক্তার হোসেন আকু (৫০)।
শুক্রবার রাত ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ডেল্টার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।
আকুর ভাই মোক্তার আলীর দাবি, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। আকু আইসক্রিমের কাঠির পাওনা টাকা আনতে গেলে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয়রা ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টার দিকে আক্তার হোসেনকে ধাওয়া করে পিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা
দেবহাটা উপজেলায় এক জামায়াতকর্মীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আক্তার হোসেন আকু (৫০)। শুক্রবার রাত ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ডেল্টার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন দেবহাটা উপজেলার





