রংপুর জেলার মিঠাপুকুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সঠিবাড়িতে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান,ভোরে একদল ডাকাত উপজেলার শঠিবাড়ী একটি তেলের পাম্পে ডাকাতি করে যাওয়ার সময় পুলিশ তাদের মাইক্রোবাসের গতিরোধের চেষ্টা করে।
এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয় ও গুলিবিদ্ধ হয় আরো দুইজন। গুলিবিদ্ধ দুই ডাকাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পাঁচ ডাকাতকে আটক করা হয়। নিহত ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ মিঠাপুকুর থানায় রয়েছে। [b]ঢাকা, ৩১ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]





