এশিয়া কাপ ক্রিকেট ও টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়ার ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
বাংলাদেশের আয়োজনে আসন্ন এশিয়া কাপ ও টি টিয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা মহড়া পরিদর্শন এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশে ক্রিকেটের হোম সিরিজ আয়োজন সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং। যেসব দেশ থেকে খেলোয়াররা আসবেন তাদের দেশের অভ্যন্তরীণ সমস্যাও এখানে মোকাবেলা করতে হতে পারে।
তিনি জানান, ২০১১ সালে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এবার ক্রিকেট এশিয়া কাপ ও বিশ্ব টি টিয়েন্টি কাপ উপলক্ষে পুরো আয়োজনে থাকছে বাংলাদেশ। যা দেশের জন্য খুবই সম্মানের বিষয়। তবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই হবে ডিএমপি’র মূল চ্যালেঞ্জ কারণ হিসেবে তিনি বলেন, এবার ছেলেদের পাশাপাশি মেয়েদেরও বিশ্ব টি টিয়েন্টি কাপ আয়োজন করছে বাংলাদেশ।
অতীতে আমরা বিশ্বকাপ আয়োজন করেছি। সেসব অভিজ্ঞতার আলোকে আমরা খেলা কেন্দ্রীক সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এজন্য আমরা লাইন ফোর্সিং এজেন্সী এবং গোয়েন্দা সংস্থা গুলো প্রয়োজেন আর্ন্তজাতিক গোয়েন্দা এজেন্সির সহযোগিতা নেব। এক্ষেত্রে বিশ্বকাপের সাথে যারা জড়িত এবং দেশী বিদেশী দর্শক সমর্থকদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি জানান, খেলা দেখতে বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক দর্শক বাংলাদেশে আসবে। খেলোয়ারেরা বিভিন্ন হোটেলে উঠবেন। তাদের সবার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহ দেখা হচ্ছে। দর্শক হিসেবে কোনো দুর্বৃত্ত কিংবা আর্ন্তজাতিক জঙ্গি সদস্য দেশে আসার চেষ্টা করছে কিনা তা সতর্কতার সাথে দেখা হবে।
২০১১ সালে দর্শক সারি থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়ারদের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এবার সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে ডিএমপি বকমিশণার বলেন, কেউই প্রত্যাশা করে না এমন ঘটনা ঘটুক। আমরা এবার মাঠে খেলোয়ারদের আসা যাওয়ার ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব।
খেলাকেন্দ্রীক বাড়তি নিরাপত্তা দিতে নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হবে না। আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে।
এরআগে মাঠে বোমা ডিসমিশাল ইউনিট ও ক্রিকেটের নিরাপত্তা বাহিনী এসবিএনসিএস-এর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা, ভেন্যু এডিমিনিস্ট্রেটর কর্ণেল জাকির হোসেন, ডিএমপি’র জয়েন্ট কমিশনার মীর রেজাউল আলম, মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ আহমেদ, ডিবি উত্তরের ডিসি শেখ নাজমুল আলম।
[b]ঢাকা, জেইউ, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ [/b]