ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। প্রতিটি দলে খেলছেন আটজন করে ফুটবলার। ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট।

‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের কিশোররা। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ওয়েলসের বিপক্ষে ড্র করে দলটি। তবে পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয়েছিল তাদের।

গ্রুপ পর্বের মিশ্র ফলের পর নকআউট পর্বে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। এরপর মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট।

এ জয়ে টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এখন সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

এস