রীট মামলার মধ্য দিয়ে সংবিধানের অঙ্গীকার অনুযায়ী শোষণ ও বৈষম্যমুক্ত এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এক্ষেত্রে কার্যকর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সকলের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন।
শনিবার দুপুরে ঢাকায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অডিটরিয়ামে 'হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)' কর্তৃক আয়োজিত 'অধিকার প্রতিষ্ঠায় জনস্বার্থের মামলার ভূমিকা ও গুরুত্ব' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,শুধুমাত্র পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষার ক্ষেত্রে 'জনস্বার্থে আইনের আশ্রয় গ্রহণকে সীমাবদ্ধ করলে চলবে না। মানুষের মৌলিক মানবাধিকার রক্ষাসহ সংবিধানে বর্ণিত সকল অধিকার প্রতিষ্ঠায় ‘জনস্বার্থে আইনের আশ্রয় গ্রহণ’কে ব্যবহারের জন্য আইনজীবী,বিচারপতিসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
'হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)' এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপমহাদেশের বিখ্যাত পিআইএল আইনজীবী মাহেশ চন্দ্র মেহতা,সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশনের বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরী,সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার,অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ।
অনুষ্ঠানে জনস্বার্থের মামলায় কৃতিত্ব ও অবদানের জন্য আইনজীবী মাহেশ চন্দ্র মেহতাকে এইচআরপিবি এওয়ার্ড প্রদান করা হয়।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
'বৈষম্যমুক্ত দেশ গড়তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে'
রীট মামলার মধ্য দিয়ে সংবিধানের অঙ্গীকার অনুযায়ী শোষণ ও বৈষম্যমুক্ত এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এক্ষেত্রে কার্যকর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সকলের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন





