[b]ঢাকা:[/b] রাজধানীর মহাখালীতে জামায়াতের একটি মিছিলে পুলিশ বাধা দেওয়ায় উভয়পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।
আগামীকাল রোববার থেকে টানা অবরোধের সমর্থনে তেজগাঁও থানা জামায়াতের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম। এতে আরও উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা জামায়াতের আমীর সালাউদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আতাউর রহমান সরকারসহ অনেকেই।
রাজধানীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ
রাজধানীর মহাখালীতে জামায়াতের একটি মিছিলে পুলিশ বাধা দেওয়ায় উভয়পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।
পোশাকশিল্পের সংকট নিরসনে ১৫ দফা দাবি জামায়াতের
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান সংকট নিরসন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনতে ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, বন্ধ কারখানা চালু, বেআইনি ছাঁটাই বন্ধ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিও জানিয়েছে।
জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ৩ প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
















