[b]ঢাকা: [/b]আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা এবং ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিক অপহরণ করেছে বিএসএফ।
এরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের দীন মোহাম্মদের ছেলে নাজমুল হক (২৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার খেরবাড়ী গ্রামের মোঃ শফিজুল ইসলামের ছেলে মোঃ শামসুল(৩০) ও রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামের রহিম উদ্দিনের ছেলে আলম (২২)।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল আউয়াল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নাজমুল হক দর্শনা নিমতলা সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার কেস্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটালিয়নের গেঁদে বাগান পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বিকেলে সীমান্তে যৌথটহল চলাকালে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাকে ফেরত চায়।
নাজমুল হককে ফেরত দেয়ার বিষয়টি পরে জানানো হবে বলে বিএসএফের গেঁদে ক্যাম্পের কমান্ডার এএসআই দৌলত সিং বিজিবিকে জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টায়) বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
অপরদিকে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যক্তিকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে তারা সীমান্তের ৩৭৪/১ আর পিলারের ১০০ গজ অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়।
শ্রেণীহীন
৩ বাংলাদেশিকে অপহরণ করেছে বিএসএফ
ঢাকা: আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা এবং ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিক অপহরণ করেছে বিএসএফ। এরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের দীন মোহাম্মদের ছেলে নাজমুল হক (২৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার খেরবাড়ী গ্রামের মোঃ শফিজুল ইসলামের ছেলে মোঃ শামসুল(৩০) ও রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামের রহিম উদ্দিনের ছেলে আলম (২২)।





