বুধবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিএনপির কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। ঘটনায় উপজেলা বিএনপির ৮ কর্মী আহত হয়েছেন।
অবৈধ সংসদ বাতিলের দাবিতে উপজেলার রিজার্ভ পুকুর পাড় থেকে বিএনপি কালো পতাকা মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে ভূমি অফিসের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা বাধা উপেক্ষা করে সামনে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের আরিফ আকন,আরিফ হোসেন,রনি মোল্লা,রনি মাস্টার, রাসেল হাওলাদার,রক্সি হাওলাদার,বাবু ও রুবেল আহমেদ আহত হয়। তাদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান দিপু জানান, মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে তার গ্রুপেরে দুই কর্মী আহত হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিউর রহমান জানান,মিছিলে লাঠিচার্জের ঘটনা ঘটেনি। তবে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়েছে।
এদিকে,পিরোজপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বিলাশ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিলাশ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল,সম্পাদক আলমগীর হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুল কবির লীন,ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সাঈদ প্রমুখ।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
পিরোজপুরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের লাঠি চার্জ
বুধবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিএনপির কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। ঘটনায় উপজেলা বিএনপির ৮ কর্মী আহত হয়েছেন।





