বর্তমান বছর সরকার প্রতি কেজি ধান ২০ টাকা এবং চাল ৩১ টাকা দরে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যপরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ১ মে থেকে ৪ মাস পর্যন্ত বোরো ধান সংগ্রহ অভিযান চলবে। চলতি বছর কৃষকদের বোরো ধানের উৎপাদন খরচ কেজি প্রতি ১৭ টাকা ৫০ পয়সা এবং চালের উৎপাদন খরচ প্রতি কেজি ২৬ টাকা ৫০ পয়সা হয়েছে।
তিনি জানান, কৃষকদের যাতে ক্ষতি না হয় সে বিষয়টি চিন্তা করে সরকার প্রতি কেজি বোরো ধান ২০ টাকায় এবং চাল ৩১ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী আরও জানান, এ বছর বোরো ধান সংগ্রহ করা হবে দেড় লাখ টন, চাল ১০ লাখ টন এবং গম সংগ্রহ করা হবে দেড় লাখ টন ।
অ্যাডভোকেট কামরুল বলেন, প্রতি কেজি গম ২৭ টাকায় কেনা হবে। আর এই গম আগামী ১ এপ্রিল থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। গত বছর সরকার ২৯ টাকায় চাল এবং ১৮ টাকা ৫০ পয়সা দরে ধান কেনে। আর গম কেনে ২৫ টাকা দরে।
ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)এসআর
শ্রেণীহীন
১০ লাখ টন চাল চাল কিনবে সরকার
বর্তমান বছর সরকার প্রতি কেজি ধান ২০ টাকা এবং চাল ৩১ টাকা দরে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যপরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।





