[b]সাতক্ষীরা:[/b] সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একে ট্রাভেলসের একটি এসি পরিবহন পৃথক দুটি স্থানে দুই জনকে চাপা দিলে এ হত্যার ঘটনা ঘটে।
এর মধ্যে জেলার কলারোয়া উপজেলার পার-হাউস নামকস্থানে এক নছিমনকে ধাক্কা দিলে নছিমন চালক সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকার ইছহাক আলী (৫০) ঘটনাস্থলে নিহত হয়। পরে একই পরিবহন দ্রুত যাওয়ার সময় সদর উপজেলার তুজুলপুর-মাধপকাটি এলাকায় এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
তবে তার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিবহনটিকে আটক করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস’র একটি এসি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় রাত সাড়ে ৯টার দিকে কলারোয়ার পার-হাউস নামকস্থানে একটি ইঞ্জিন ভ্যানকে সাজোরে ধাক্কা দেয়।
এ সময় নছিমন চালক সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত. ওমর আলীর ছেলে ইছহাক আলী বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় নিহতের এলাকার ব্যাবসায়ীরা বাড়ি যাওয়ার সময় তাকে রাস্তায় মৃত অবস্থায় উদ্ধার করে কলারোয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহতের এলাকাবাসী কলারোয়া বাজারের ব্যবসায়ী সামছুর রহমান জানান, নিহত ইছহাক আলী আজ সকালে তার নিজের ইঞ্জিন ভ্যান (নছিমন) নিয়ে মেয়ের বাড়ি যশোর জেলার বাগআচড়ায় বেড়াতে যান। পরে রাতে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ কলারোয়া থানায় রয়েছে।
এদিকে একই পরিবহন কলারোয়াতে দুর্ঘটনার পরে পরিবহন চালক আরো দ্রুত চালানোর সময় সাতক্ষীরা সদর উপজেলার মাধপকাটি এলাকায় এক পথচারীকে চাপা দিলে তারও মৃত্যু হয়েছে।
এঘটনার পরে এসব এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে থানা পুলিশ নছিমন চালক ইছহাক আলীর লাশ থানায় নিয়ে এসেছে। তিনি জানান, শুনেছি পরিবহনটি আরো এক ব্যাক্তিকে চাপা দিয়েছে। তবে সেটি সাতক্ষীরা সদর থানায় হওয়ায় বিষয়টি সদর থানা দেখছে। তিনি জানান, পরিবহনটি সাতক্ষীরা সদর থানা পুলিশ আটক করেছে বলে শুনেছি। নিহতের লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করা হলে দুই জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। পরে এ বিষয়ে সব জানানো হবে।
শ্রেণীহীন
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় নিহত ২
সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একে ট্রাভেলসের একটি এসি পরিবহন পৃথক দুটি স্থানে দুই জনকে চাপা দিলে এ হত্যার ঘটনা ঘটে।





