জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় বাসচাপায় সাইদুর রহমান নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান সরিষাবাড়ী উপজেলার করগ্রামের দুদু মিয়ার ছেলে।
আহতরা হলেন- শওকত, শিলা ও বাদশা মিয়া। তাদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন জামাল ফার্মেসিতে ঢুকে পড়ে। এ সময় বাসচাপায় সাইদুর রহমান নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
জামালপুরে বাস চাপায় পথচারী নিহত
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় বাসচাপায় সাইদুর রহমান নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান সরিষাবাড়ী উপজেলার করগ্রামের দুদু মিয়ার ছেলে।





