চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা জোড় আমতল এলাকায় অগ্নিকাণ্ডে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৪টি বসত ঘর পুড়ে গেছে।
শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা বলেন,‘অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপ, একটি মুদি দোকান ও একটি হোটেলসহ ১৪টি ভাড়া ঘর পুড়ে গেছে। রাত একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ সম্ভব হয়নি।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৪ বসত ঘরে আগুন
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা জোড় আমতল এলাকায় অগ্নিকাণ্ডে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৪টি বসত ঘর পুড়ে গেছে। শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ





