নোয়াখালীর সোনাইমুড়িতে ভোটগ্রহণ চলাকালে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে এ ঘটনা ঘটে। তবে নিহত সাদ্দাম হোসেন কোন দলের সমর্থক সে সম্পর্কে জানা যায়নি।
প্রসঙ্গ, সোনাইমুড়িতে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের ভোটহগ্রহণ চলছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই সেখানে পুলিশ, আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলে আসছে।
[b]নোয়াখালী,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ভোটগ্রহণ চলাকালে পুলিশের গুলিতে যুবক নিহত
নোয়াখালীর সোনাইমুড়িতে ভোটগ্রহণ চলাকালে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে





