আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বা ভিডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার রাসেল বিন সাত্তারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে টাঙ্গাইল থানায় মামলা দুটি করা হয়। রাতেই রাসেলকে টাঙ্গাইল থানার পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, র্যাব-১২-এর উপসহকারী পরিচালক কামাল হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় রাসেলের বিরুদ্ধে বর্তমান সরকার ও সরকার প্রধানের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল তায়াবীর জানান, রাসেলকে আদালতে হাজির করে দুটি মামলায় ১৫ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি
দুই মামলায় রাসেলের বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ
আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বা ভিডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার রাসেল বিন সাত্তারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি মামলা হয়েছে।
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুক্তিযোদ্ধা সাবেক এমপি ঠুনকো অপরাধে মেজর আখতারুজ্জামানের রিমান্ড কেন?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে আদালত। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
















