অবৈধপথে ভারতে যাবার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটকের পর সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১২ পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু  রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, খুলনা, বরগুনা ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। 
আটকৃত রফিকুল ইসলাম জানান, ভারতে ভালো কাজ দেয়ার   প্রলোভন দেখিয়ে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগে তাদের কাছ থেকে দালালরা মাথাপিছু ১০ হাজার টাকা করে হাতিয়ে নেয়।
বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার কবির আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে টহল দলের সদস্যরা তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১২ এর সাবপিলার ৩ এর কাছ থেকে   বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে। এ সময় দালালরা পালিয়ে যায়।
উদ্ধারকৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার সুকুমার রায় বাদি হয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]