গাজীপুরের ট্রাকের চাপায় মো. সালামত (৪৫)নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি টাঙ্গাইল। তিনি গাজীপুর ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আটক ট্রাকচালকের নাম আবদুস সামাদ (৫০)। তাঁকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর মাতব্বর জানান, চন্দ্রার ত্রিমোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন সালামত। সকাল সোয়া সাতটার দিকে টাঙ্গাইলগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ট্রাক ও চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
গাজীপুরে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত
গাজীপুরের ট্রাকের চাপায় মো. সালামত (৪৫)নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পুলিশ কনস্টেবলের
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর নয়, তাঁতীবাজারে প্রিজন ভ্যান থামিয়ে পালান পিচ্চি রাজা: জিএমপি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
গাজীপুর নয়, তাঁতীবাজারে প্রিজন থামিয়ে পালান পিচ্চি রাজা: জিএমপি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।















