[b]চট্টগ্রাম:[/b] জামায়াত-শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের এক কেন্দ্রে মাত্র একটি ভোট পড়েছে। একই আসনে বেশ কয়েকটি কেন্দ্রে মাত্র ১০/১২টি ভোট পড়েছে।
সাতকানিয়ার চূড়ামনি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল লতিফ জানিয়েছেন, তার কেন্দ্রে মাত্র একটি ভোট পড়েছে। একজন মাত্র পুরুষ ভোটার এসে এখানে ভোট দিয়েছিল। কেন্দ্রটিতে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা সাড়ে ৯০০।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহগড়া আসনের আরো কয়েকটি কেন্দ্রে ভোট দেয়ার এমন হতাশাজনক চিত্র দেখা গেছে। এ আসনের পূর্ব ঘাটিয়া ডাঙ্গা হাবিবুল মজিদ মাদরাসা কেন্দ্রে দুইটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১২টি।
উত্তর ছদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই সময় পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৫টি।