চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ দফা ভোটগ্রহণ অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৬৫ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি) ।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার চিঠি ইস্যু করেছে ইসি। ৬ষ্ঠ দফায় ১৩টি উপজেলায় আগামী ১৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের আইন শাখা সহকারি সচিব লায়লা শারমিন স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ১৩ উপজেলায় ৪ জন করে মোট ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সে সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ২০ মে পর্যন্ত প্রতি উপজেলায় একজন করে মোট ১৩ জন ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ টিমের সঙ্গে নিয়োজিত থাকবেন। আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো।
চিঠিতে, ভোটগ্রহণের আগে দু’দিন ও পরে একদিন (১৭ মে থেকে ২০ মে পর্যন্ত) মোট ৪ দিন প্রতি উপজেলায় ৩ জন করে মোট ৩৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইসির এক এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ১৩ উপজেলায় ৪ জন করে মোট ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। আর প্রত্যেক উপজেলায় ১ জন করে মোট ১৩ বিচারিক ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়া হবে। আর এ ম্যাজিস্ট্রেটগন আগামী ৩ মে থেকে ২০ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এবিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা সহকারি সচিব লায়লা শারমিন বলেন, উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফায় যারা নির্বাচনী অপরাধ করবে তাদের শাস্তি দিতে প্রতি উপজেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। তারা ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
[b]ঢাকা, এএম, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
৬৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠি
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ দফা ভোটগ্রহণ অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৬৫ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি) ।





