সাভারের হেমায়েতপুর যাদুরচর নামকস্থানে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো- ল,১৫৬৯৩৮।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফরহাদ নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী। তার আইডি কার্ড থেকে এ তথ্য জানা গেছে।
সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, আমরা প্রার্থমকভাবে জানতে পেরেছি যে নিহতরা ৩ জনই ছাত্র।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]