কুমিল্লার মুরাদনগরে সাইম(১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের আলগী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রনি নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে পূর্বশত্রুতার জের ধরে কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইমকে একই গ্রামের শাহ আলমের ছেলে রনি(২৩) ধারালো কিরিচ দিয়ে বুকে ও পেটে উপর্যপুরি আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সকালে সাইমের চাচা শামছুল হকের ঘরের দরজা ও জানালা ভাংচুর করে রনি। সাইমের মামা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহজালালের কাছে জানান। পরে ইউপি সদস্য রনিকে জিজ্ঞাসাবাদ করে। এলাকাবাসীর ধারণা এতে ক্ষুব্ধ হয়ে সাইমকে খুন করা হয়েছে।
নিহত সাইম নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে। অসহায় ও দরিদ্র বিধায় সে মামার বাড়ি থেকে লোখাপড়া করত।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক সজল কুমার কানু জানান ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রনিকে গ্রেফতার করা হয়েছে।
[b]কুমিল্লা, ৬ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় স্কুল ছাত্র খুন
কুমিল্লার মুরাদনগরে সাইম(১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের আলগী গ্রামে এ





