গাজীপুরে একটি পুকুর থেকে এক যুবকের(২৪) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যুবকের পরিচয় জানা যায়নি।
সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, সকালে গাজীপুরের পুবাইলের হাড়িবাড়ি টেক এলাকায় সরকার বাড়ির জিয়াউল হকের পুকুরে স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা পুবাইল ফাঁড়িতে খবর দিলে পুলিশ এতে লাশটি উদ্ধার করায়।
লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]