[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের টানা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে  ইসলামী ছাত্রশিবির।মিছিলে পুলিশের হামলায় আহত হয়েছে আটজন ।পাঁচজনকে আটক করে পুলিশ।

শনিবার সকালে মগবাজারে রাজপথ অবরোধ ও মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী সেক্রেটারি রেজাউল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার,মহানগরী স্কুল সম্পাদক সোহেল রানা মিঠু,রমনা থানা সভাপতি আশরাফ উদ্দিন,কলেজ জোন সভাপতি সায়্যেইদ যোবায়ের প্রমুখ।

অন্যদিকে, দনিয়ায় মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির  ঢাকা মহানগরী দক্ষিণ। মিছিলটি দনিয়া ক্লাব থেকে শুরু হয়ে শ্যামপুর কুদার বাজারে গিয়ে রাজপথ অবরোধ করে। শাখা সেক্রেটারি মুঈনুদ্দীন মৃধার নেতৃত্বে মিছিলে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দয়াগঞ্জ,শ্যামপুরসহ ৫টি স্পটে  মিছিল অবরোধ করে শাখার নেতাকর্মীরা।

সকালে তেজগাঁও এলাকায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।  সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিতছিলেন, শাখা প্রচার সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। শাখা সেক্রেটারি তামিম হোসেনের নেতৃত্বে  মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদাবর এলাকায় গিয়ে রাজপথ অবরোধ করে। এসময় পুলিশ পিকেটারদের লক্ষ্য করে গুলি ছুড়লে চারজন আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।