নবম সংসদের বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন,গণতন্ত্রের বিকল্প কেবলই গণতন্ত্র। গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই। তাই দশম জাতীয় সংসদের নির্বাচন আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতায় একটি মাইলফলক হয়ে থাকবে।
আজ বুধবার দশম সংসদের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত সংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, দশম সংসদের পথ চলায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রের শুভযাত্রাকে আরো বেগবান ও গতিশীল করে তুলবে এ প্রত্যাশা রেখে দশম জাতীয় সংসদে সংসদ-সদস্য নির্বাচিত হওয়ায় আমি আপনাদের প্রাণঢালা অভিনন্দন জানাই। একই সঙ্গে যারা আপনাদের এ সংসদে পাঠিয়েছেন আমি তাদেরকও আপনাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ঢাকা,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// টিআই
শ্রেণীহীন
১০ম জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক: বিদায়ী ডেপুটি স্পিকার