ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আরও এক নারী আহত হন।আহত ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৩টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী সুরমা এক্সপ্রেসের একটি বাস নবীগঞ্জের আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকামুখী একটি প্রাইভেটকারকে চাপা দেয়। কারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে একজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নারী যাত্রীকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
হবিগঞ্জের বাসচাপায় ২ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আরও এক নারী আহত হন।আহত ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।