মাদারীপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নসিমন চালক শিপন হাওলাদার (২৫), কালকিনি উপজেলার শশীকর গ্রামের শেফালী বেগম (৪০), কেন্দুয়ার কাউয়াকুলী গ্রামের চম্পা আক্তার (১৪) এবং দত্ত কেন্দুয়া গ্রামের হ্যাপি আক্তার (১৮)। এদের মধ্যে মস্তফাপুর স্পিনিং মিলের শ্রমিক জান্নাত (২৭), দোলা (২৫), লামিয়া (৩০), সেলিনা (২০), চায়না (৩৩), লিলি (২৮) ও কনার (২৭) অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মস্তফাপুরে অবস্থিত মাদারীপুর স্পিনিং মিলের শ্রমিকরা কাজ শেষে একটি নসিমনে করে ঘটকচর যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (সাকুরা পরিবহন) সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নসিমনের চালকসহ ৩ নারী শ্রমিকের মৃত্যু হয়। নসিমনে মোট ১৯ জন শ্রমিক ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মাদারীপুর থানার ওসি মোফাজ্জেল হোসেন।
এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেদ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।
[b]মাদারীপুর, ১৩মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নারী শ্রমিকসহ নিহত ৪
মাদারীপুরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নসিমন চালক শিপন হাওলাদার (২৫), কালকিনি উপজেলার শশীকর





