বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়-খুন, গুম ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মামলা, হামলা, নির্যাতন  বন্ধসহ নবগঠিত অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে পঞ্চগড়ে কালো পতাকা মিছিল করেছে জেলা ১৯  দল।
বুধবার দুপুর ১২ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপির সভাপতি মোঃ মোজাহার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ, সাবেক মহিলা সংসদ সদস্য এ্যাড. রিণা পারভীন, পৌর বিএনপির সভাপতি ও মেয়র মোঃ তৌহিদুল ইসলামসহ জেলা ১৯ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
মিছিল শেষে কার্যালয়ের সামনে পথসভা করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধিনে পুনরায় নির্বাচনের দাবি জানান।
এর আগে জেলা জাগপা  কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে জাগপা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
[b]পঞ্চগড়, ২৯ জানুয়ারি, (টাইম নিউজবিডি), //এলআর//এসএইচ[/b]