মেলবোর্ন: তৃতীয় ম্যাচেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে রোজার্সের সেঞ্চুরিতে আট উইকেটে জয় পায় স্বাগতিকরা।
টেস্টের তৃতীয় দিনে অসিদের প্রথম ইনিংস শেষ হলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। লিয়ন ও জনসেনর বোলিং তোপে দ্রুতই অল আউট হয়ে যায় সফরকারীরা। ফলে জয়ের স্বপ্ন দেখে অসিরা।
রোববার চতুর্থ দিনে ৩০ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য দরকার ছিল ২০১ রান।  এদিন ১২ রান নিয়ে খেলা শুরু করা ডেভিড ওয়ার্নার ২৫ রান করে আউট হলেও সেঞ্চুরি করে পূর্ণ করেন ওপেনার রোজার্স।
১৮ রান নিয়ে খেলা শুরু করা রোজার্স ১১৬ রান করে আউট হন। পানিসারের বলে বারিস্টোর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১৫৫ বলে ১৩টি বাউন্ডারি খেলেন এই ব্যাটসম্যান।
রোজার্সকে যোগ্য সঙ্গ দেন ওয়াটসন। জয় নিশ্চিত হওয়া পর্যন্ত ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। তার সাথে ছয় রান নিয়ে খেলা শেষ করেন ক্লার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
টস: অস্ট্রেলিয়া
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৫/১০, পিটারসেন-৭১ ও কারবারি-৩৮
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২০৪/১০, ব্রাড হ্যাডিন-৬৫ ও রোজার্স-৬১
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৭৯/১০, অ্যালিস্টার কুক-৫১ ও পিটারসেন-৪৯
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩১/২, রোজার্স-১১৬ ও ওয়াটসন-৮৩*
ফলাফল: আট উইকেটে জয় অস্ট্রেলিয়ার
ম্যাচসেরা: মিশেল জনসন (৫+৫= ১০ উইকেট)
সিরিজ: ৪-০ এগিয়ে অস্ট্রেলিয়া