দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে বিজিবি-বিএসএফ দীর্ঘ ২ ঘণ্টা ব্যাপী যৌথ টহল পরিচালনা করেছে।
রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের ৭৯নং মেইন পিলার থেকে ৮১নং মেইন পিলার পর্যন্ত ৬ কিলোমিটার এলাকায় যৌথ টহল দিয়েছে বিজিবি ও বিএসএফ।
যৌথ টহলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ান বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাড়াদী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ইয়াকুব আলী ও ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটেলিয়ান বিএসএফের বিজয়পুর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর বিন নাদু শিং।
ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর