সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগীর সন্ধানের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে নজরুল ইসলামের সমর্থকরা। সেই সঙ্গে তাদের সুস্থভাবে উদ্ধারের দাবিতে দফায় দফায় স্লোগান দিচ্ছেন তারা।
সড়ক অবরোধের কারণে এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
এদিকে অপহরণের সময় নজরুল ইসলামের ব্যবহৃত সাদা রংয়ের এক্স করলা গাড়িটি ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুরের রাজেন্দ্রপুরের হালডোবার শালবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রোববার রাত ৯টায় উদ্ধার করা হয়েছে।তবে সন্ধান মেলেনি নজরুল ইসলামের।
অন্যদিকে একই দিন ও সময়ে ড্রাইভারসহ নিখোঁজ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী চন্দন সরকারেরও কোনো সন্ধান মেলেনি। তার ব্যবহৃত গাড়িটি সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর গুলশানের নিকেতন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগীর সন্ধানের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায়
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে নিহত ১
নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী মিজান শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তুলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পুরো মহাসড়ক জুড়ে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ: নৌপরিবহন মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।















