যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধ অবস্থায় ইস্রাফিল (২৮) নামে ১ ডাকাতকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ পুলিশ সদস্যও আহত হন।
বুধবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় অভিযান চালিয়ে ইস্রাফিলকে আটক করে পুলিশ। ইস্রাফিল মণিরামপুরের হালসা গ্রামের জান আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে ১টি শুটারগান,২রাউন্ড গুলি,১টি রাম দা,বার্মিজ চাকু ও দড়ি উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েব জানান,কানাইতলায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদের হামলায় এএসআই ইস্রাফিল ও কনস্টেবল জান আলী আহত হন।
পরে পুলিশ গুলি করলে ডাকাত ইস্রাফিল হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে আটক ও ওই অস্ত্র উদ্ধার করেছে। তবে এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ডাকাত ইস্রাফিলকে পুলিশ হেফাজতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
যশোরে ডাকাত আটক,আহত ২ পুলিশ
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধ অবস্থায় ইস্রাফিল (২৮) নামে ১ ডাকাতকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ পুলিশ সদস্যও আহত হন।





