[b]ঢাকা:[/b] নির্বাচন বন্ধ করার অনেক ষড়যন্ত্র হচ্ছে,চক্রান্ত হচ্ছে। জামায়াতের জন্যই বিএনপি নির্বাচন করতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকালে রাজধানীর মিরপুরে এক নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন,যারা কিংস পার্টি প্রতিষ্ঠা করেছিল তারা এখনো সরব। অগণতান্ত্রিক সরকার হলে তাদের চাহিদা বাড়ে। তাই তারা নিজেরাই নিজেদের বিশিষ্ট নাগরিক হিসেবে ঘোষণা করেছেন।
তিনি বলেন,নিবন্ধন না থাকার কারণে জামায়াত নির্বাচন করতে পারছে না। আর সেজন্য বিএনপিও নির্বাচন করতে চাচ্ছে না।
শেখ হাসিনা বলেন,তার সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন।
তিনি আরো বলেন, পাঁচ তারিখে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবেই।
স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও দলীয় সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ।